বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভেদুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী সুজন হাওলাদারের মিষ্টি বিতরণ

ভোলা প্রতিনিধি।।
ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় ভোলায় দোয়া, মিলাদ ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাদ আছর ব্যাংকেরহাট দালাল বাড়ি জামে মসজিদে এ আয়োজন করেন বিজেপি স্বেচ্ছাসেব পার্টির জেলা সহ-সভাপতি ও ১১ নং ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম সুজন হাওলাদার।
এ সময় দোয়া ও মিলাদ মাহফিলে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নতুন দায়িত্বে সফলতা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ব্যাংকেরহাট বাজারের ব্যবসায়ী ও পথচারীসহ স্থানীয়দের মাঝে মিষ্টি বিতরণ করেন আয়োজকরা।
আয়োজক শফিকুল ইসলাম সুজন হাওলাদার বলেন, ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ তথ্যমন্ত্রী হওয়ায় তিনি আনন্দিত। এ আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতেই দোয়া ও মিলাদ এবং মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, ১১ নং ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
