সর্বশেষঃ

মনপুরায় পুকুরে ডুবে ১৮ মাসের শিশুর মর্মান্তিক মৃত্যু

ভোলার মনপুরায় পুকুরের পানিতে ডুবে ফারজানা নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ফারজানা ওই এলাকার বাসিন্দা মো. হান্নানের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অগোচরে কোনো এক সময় শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে পানিতে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করেন।

আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. মঞ্জুর মোরশেদ শিশুটিকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

শিশুটির আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।