মনপুরায় রিজিকের সন্ধানে গভীর সাগরে, স্বজনদের শেষবার না দেখেই প্রাণ গেল বাবুল মাঝীর
ভোলায় ৩ জনকে চিকিৎসা সহায়তার ৩০ হাজার টাকার চেক হস্তান্তর

ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে চিকিৎসা সহায়তা হিসেবে তিনজন অসহায় ব্যক্তিকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান উপকারভোগীদের হাতে এসব অনুদানের চেক তুলে দেন।
এসময় জেলা প্রশাসক বলেন, সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে সহায়তা প্রদান করা হচ্ছে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সমাজকল্যাণ কমিটির এ সহায়তা পেয়ে উপকারভোগীরা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
