ভোলার মনপুরায় নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ
ভোলার মনপুরায় নবাগত ইউএনওর সঙ্গে উপজেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ

ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ খান সালমান হাবীবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মনপুরা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এ সময় নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
আজ সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইকরাম কবির, সদস্য সচিব সাহাদুল শাহিন, যুগ্ম আহ্বায়ক রাজিবুর রহমান পরশ, মনপুরা সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিবসহ কলেজ শাখা, বিভিন্ন ইউনিয়ন ছাত্রদল এবং উপজেলা ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মনপুরায় স্বাগত জানান এবং তাঁর দায়িত্বকালীন সময়ে উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় নবাগত ইউএনও মোঃ খান সালমান হাবীবের সফল কর্মজীবন ও দায়িত্ব পালনে সর্বাত্মক সাফল্য কামনা করেন মনপুরা উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
