মনপুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ভোলার মনপুরায় পতাকা উত্তোলন, র ্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১১ টায় হাজিরহাট সদর উপজেলা বিএনপির কার্যালয় সামনে পতাকা উত্তোলন ও র ্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সামনে বৃক্ষরোপণ করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা।
এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব হাফেজ আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার সহ অন্যান্যরা।
