ভোলায় ফুলকুঁড়ি আসরের বৃক্ষরোপণ কর্মসূচি

“গাছ লাগিয়ে সবুজ গড়ি, ফল ফসলে স্বদেশ ভরি”—এই প্রত্যয়কে সামনে রেখে ভোলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ফুলকুঁড়ি আসর ভোলা শহর শাখা। বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মাকসুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ফুলকুঁড়ি আসর ভোলা শহর শাখার ক্রীড়া উপদেষ্টা ফয়সাল আহমেদ।

এ সময় অতিথিরা পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।

কর্মসূচির নেতৃত্ব দেন ফুলকুঁড়ি আসর ভোলা শহর শাখার পরিচালক হাসানুল বান্না। সার্বিক সহযোগিতায় ছিলেন অর্থ সম্পাদক জিনান মাহমুদ ও অফিস সম্পাদক তানবির হোসেন।

অনুষ্ঠানের অংশ হিসেবে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন প্রজাতির মোট ২০০টি গাছের চারা বিতরণ করা হয়।

আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা তৈরি করা এবং বৃক্ষরোপণের প্রতি আগ্রহ বাড়ানোই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।