সর্বশেষঃ

থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৫ মাসের শিশু, প্রয়োজন রক্ত ও চিকিৎসা সহায়তা

ভোলায় থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১৫ মাস বয়সী এক শিশুর চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে পরিবার। শিশুটির রক্তের গ্রুপ O পজিটিভ। নিয়মিত চিকিৎসা ও রক্তের প্রয়োজন হওয়ায় ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছে পরিবারটি। শিশুটির বাবা মো. গোলাম রাব্বানী ও মা সালমা আক্তার। তাঁদের বাড়ি ভোলার বাপ্তা ইউনিয়নের চাঁচড়া এলাকায়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, থ্যালাসেমিয়ার চিকিৎসায় শিশুটির নিয়মিত চিকিৎসা ও রক্তের প্রয়োজন হয়। দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যয় বহন করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে। শিশুটির চিকিৎসা চালিয়ে যেতে সহায়তার জন্য সমাজের সামর্থ্যবান ও মানবিক মানুষের প্রতি আহ্বান জানিয়েছে পরিবার। পাশাপাশি প্রয়োজনের সময় O পজিটিভ রক্তদাতাদের এগিয়ে আসার অনুরোধ করা হয়েছে। পরিবারটিকে সহযোগিতা করতে যোগাযোগ: ০১৭৩৬৭৩৮০২৯১। শিশুটিকে সুস্থ করে তুলতে চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেছে পরিবার।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।