সর্বশেষঃ

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি, আহত-১

তজুমদ্দিন প্রতিনিধি ॥

ভোলার তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে লাঠিসোঁটা নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে মিরাজ (পিতা—আজহার) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মিরাজের সঙ্গে একই এলাকার রাকিব (পিতা-মোফাজ্জল) এর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় রিয়াজের লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারপিটের ঘটনায় মিরাজ শরীরের বিভিন্ন স্থানে জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত মিরাজের পরিবারের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।