ভোলা সাহিত্য সংসদের নতুন কমিটির পরিচালক তালিব, সহ-পরিচালক সুজন

ভোলা সাহিত্য সংসদের নতুন কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় সাহিত্য সংগঠন ‘বাংলা সাহিত্য অঙ্গন’। বাংলা সাহিত্য অঙ্গনের কেন্দ্রীয় সদস্য সচিব জাকারিয়া আল হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নতুন কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন:
পরিচালক: আ. মান্নান তালিব
সহ-পরিচালক: মোঃ সুজন হোসেন
দপ্তর সম্পাদক: যোবায়ের মুবিন
প্রশিক্ষণ সম্পাদক: মুনতাসির রহমান গালিব
সাহিত্য সম্পাদক: আবিদ মাহমুদ
অর্থ সম্পাদক: মোঃ তামিম
এর আগে, ভোলা সাহিত্য একাডেমির নিয়মিত আয়োজন ‘সাহিত্য সভা ও তরুণ লেখকের মুখোমুখি’ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা সাহিত্য অঙ্গনের কেন্দ্রীয় সদস্য সচিব জাকারিয়া আল হোসাইন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সাহিত্য একাডেমির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি হাসনাইন আহমেদ এবং সদস্য ইমরান হোসাইন নাবিলসহ স্থানীয় সাহিত্যপ্রেমীরা।
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ ভোলায় সাহিত্য চর্চার ধারাকে আরো বেগবান করতে এবং উদীয়মান লেখকদের বিকাশ সাধনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
