সর্বশেষঃ

লালমোহনে দুই বিএনপি নেতার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ

লালমোহন প্রতিনিধি

ভোলার লালমোহনে পৌরসভা বিএনপির সভাপতি ছাদেক মিয়া জান্টু ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামানের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বিকেলে লালমোহন উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা যুবদলের সভাপতি ও ভোলা জেলা যুবদলের সহসভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি ছিলেন সাবেক যুগ্ম আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, মো. শফিউল্লাহ হাওলাদার, অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন এবং লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।

আয়োজকদের ভাষ্য, ছাদেক মিয়া জান্টু ও কাজী হাসানুজ্জামান বর্তমানে চীনে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের দ্রুত সুস্থতা কামনায় এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া শেষে দুই নেতার দ্রুত রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠান শেষে করিমরোড জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।