হেলিপ্যাড ক্লাবের মিনি ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী ম্যাচে পেনাল্টিতে জয়ী আবহাওয়া অফিস

ভোলার ক্রীড়া অঙ্গনে ফিরেছে প্রাণচাঞ্চল্য। ভোলা সদর উপজেলার গজনবী স্টেডিয়ামে হেলিপ্যাড ক্লাবের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও ভোলা পৌরসভার প্রশাসক মো. বেল্লাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল ক্রীড়া সংস্থা এডহক কমিটির সদস্য সচিব মুনতাসির আলম রবিন চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ইয়ারুল আলম লিটন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মিজানুর রহমান মাসুদ, জাতীয়তাবাদী ক্রীড়া দলের ভোলা জেলা আহ্বায়ক জাহিদ ইকবাল আলমাস, বিআরডিবি চেয়ারম্যান ফখরুল ইসলাম লুকু চৌধুরী এবং বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ ভোলা জেলা সদস্য সচিব মো. হোসেন।
এছাড়া হেলিপ্যাড ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন মো. মেহেদি ইকবাল শিমুল। টুর্নামেন্ট আয়োজন ও ব্যবস্থাপনায় ছিলেন আকিল, সোহেল, আবির, মিজান ও তানজিল।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় আবহাওয়া অফিস ও অগ্নিবীণা। নির্ধারিত সময়ে ম্যাচটি ড্র হলে ফল নির্ধারণে পেনাল্টি শুটআউট অনুষ্ঠিত হয়।
পেনাল্টি শুটআউটে ২–১ গোলে অগ্নিবীণাকে হারিয়ে জয় তুলে নেয় আবহাওয়া অফিস।
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলায় চল’ এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ঘিরে গজনবী স্টেডিয়ামে ছিল উৎসবমুখর পরিবেশ। স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে প্রাণ ফিরে পায় ভোলার ক্রীড়া অঙ্গন।
