সর্বশেষঃ

মনপুরায় ফ্যামিলি কার্ড জরিপে ৩ সুপারভাইজারসহ ৩০ তথ্য সংগ্রহকারী নির্বাচিত

ভোলার মনপুরা উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়েছে

ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরায় ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী,
উপজেলায় ৩ জন প্রার্থীকে সুপারভাইজার পদে চুড়ান্ত করা হয়েছে। অপেক্ষামান রাখা হয়েছে আরো ২ জন প্রার্থীকে। এছাড়া ৫টি ইউনিয়নে ৩০ জন প্রার্থীকে তথ্য সংগ্রহকারী পদে চুড়ান্ত নির্বাচিত করা হয়েছে। রিজার্ভ রাখা হয়েছে ৩জন প্রার্থীকে। অপেক্ষমান তালিকায় রয়েছেন আরো ২১ জন প্রার্থী। এ বিষয়ে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু মুছা জানান, পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নির্বাচিতদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।