সর্বশেষঃ

মনপুরায় কোস্ট গার্ডের অভিযানে স্বপন বাহিনীর দুই সহযোগী আটক

ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টা থেকে সকাল ৬টা পর্যন্ত মনপুরা থানার কাজিরচর সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সালমান বিন শওকত জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কাজিরচর সংলগ্ন এলাকায় ‘স্বপন বাহিনী’র সহযোগীরা ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা ও আউটপোস্ট মনপুরার সদস্যরা যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নূর উদ্দিন রুবেল (৩৫) ও মো. বাচ্চু মিয়া (২৫)কে আটক করা হয়। তাঁরা দুজনই মনপুরার কাজিরচর এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ডের দাবি, আটক দুজন দীর্ঘদিন ধরে কুখ্যাত ‘স্বপন বাহিনী’র সহযোগী হিসেবে বিভিন্ন সন্ত্রাসী ও ডাকাতি কার্যক্রমে জড়িত ছিলেন। তাঁদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ড দক্ষিণ জোন জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।