ভোলা সরকারি মহিলা কলেজে বাংলা বিভাগের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ সোহেল ,স্টাফ রিপোর্টার ||
আনন্দ ও বেদনার সুর মিশিয়ে উৎসবমুখর পরিবেশে ভোলা সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত হলো বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সরকারি মহিলা কলেজের মাননীয় অধ্যক্ষ, প্রফেসর মুহাম্মদ মহিউদ্দীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মান্নান, ইসলামী শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মো. রহমতুল্লাহ রাজন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান জনাব মোঃ মিজানুর রহমান, ইসলামী শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. মাসুম বিল্লাহ, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক জনাব মো. ইখতিয়ার উদ্দিন এবং বিএনসিসির পিইউও জনাব মো. জসীম উদ্দীন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক মো. আবু সাঈদ, মিজানুর রহমান ও কাওছার হামিদসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আবদুল হালিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সমৃদ্ধি কামনা করেন এবং সততা ও নিষ্ঠার সাথে দেশ সেবায় আত্মনিয়োগ করার পরামর্শ দেন।
