সর্বশেষঃ

এমএ করিম ইবনে মচ্ছব্বির, এক নজরকাড়া মানুষ

স্টাফ রিপোর্টার ॥
লেখক ও রাজনীতিবিদ এমএ করিম ইবনে মচ্ছব্বিরকে চিনেন না এমন লোকের সংখ্যা খুবই কম। তিনি মাওলানা এমএ করিম ইবনে মচ্ছব্বির বাংলাদেশের সকল মানুষের চোখে ছিলেন এক নজরকাড়া মানুষ। মাওলানা এমএ করিম ইবনে মচ্ছব্বির, জুনায়েদ বাবুনগরী, জামায়াতের আমীর ডঃ শফিকুর রহমান, সাদেক হোসেন খোকা এক সাথে কারাগারে ছিলেন।
‎২৮শে এপ্রিল ২০১২ সালে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রথম পাতায় প্রকাশিত সংবাদের সূত্র ধরে, সিলেটের কৃতি সন্তান নিখোঁজ এম, ইলিয়াস আলীকে গুমের কিছু আগে এম. ইলিয়াস আলীর মোবাইলে মেসেজ বার্তা আসে যে, উপর মহল থেকে নির্দেশ এসেছে যে, এম. ইলিয়াস আলী এবং মাওলানা এমএ করিম ইবনে মচ্ছব্বিরকে গুম করা হবে। ‎এরপরই বাকী সব বাংলাদেশের ইতিহাসের স্বাক্ষী মাওলানা এমএ করিম ইবনে মচ্ছব্বির, ২০১৩ সালের হেফাজতের শাপলা চত্বরের মামলায় কিছুকাল কারাবাস করে প্রবাসে চলে যান। ‎ছবিতে দেখা যাচ্ছে নিখোঁজ জননেতা এম ইলিয়াস আলী, সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী এবং সাবেক মন্ত্রী আমানুল্লাহ আমান এমপিও রয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।