সর্বশেষঃ

এসএসসি পরীক্ষায় ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯৫.২৪ শতাংশ

ভোলা প্রতিনিধি

এসএসসি পরীক্ষা ২০২৬-এর ফলাফলে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৩১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ২২০ জন উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়টির পাসের হার দাঁড়িয়েছে ৯৫ দশমিক ২৪ শতাংশ।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, বিদ্যালয়টির ৬২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এছাড়া জিপিএ-৪ পেয়েছে ৭৪ জন শিক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মোট ২৩১ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ২২০ জন পাস করেছে এবং ১১ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

ফল প্রকাশের পর বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ দেখা গেছে। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি উত্তীর্ণ সবাইকে অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয়-সংশ্লিষ্টরা।

বিদ্যালয় কর্তৃপক্ষের প্রত্যাশা, শিক্ষার্থীদের এই সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় থাকবে এবং তারা উচ্চশিক্ষায় ভালো ফলাফল অর্জন করবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।