সর্বশেষঃ

ভোলা জেলা পুলিশের উদ্যোগে জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে ভোলা জেলা পুলিশের উদ্যোগে জেলাব্যাপী বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি ২০৬৬ পালিত হয়েছে।

আজ শুক্রবার (০৭ আগস্ট) ভোলা জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা করেন ভোলা জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সোহান সরকার, পিপিএম-সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ শেষে পরিবেশবান্ধব এই উদ্যোগকে সমগ্র জেলাজুড়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলা জেলার সকল থানায় চারাগাছ বিতরণ করা হয়। এ সময় পুলিশ সুপার মহোদয় প্রতিটি থানার নির্ধারিত স্থানে চারাগাছগুলো সঠিকভাবে রোপণ এবং পরবর্তীতে সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিশেষ দিক-নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “গাছ আমাদের পরম বন্ধু। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও একটি সুস্থ-সুন্দর পরিবেশ তৈরিতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভোলা জেলা পুলিশ কেবল আইনশৃঙ্খলা রক্ষায় নয়, পরিবেশ রক্ষায়ও সর্বদা সচেতন ও প্রতিশ্রুতিবদ্ধ।”

পরিবেশের ভারসাম্য রক্ষায় ও আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়তে বেশি করে গাছ লাগানোর জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে ভোলা জেলা পুলিশ।

 

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।