ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে অসহায় নারীকে ১০ হাজার টাকার চিকিৎসা সহায়তা

ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে অসহায় নারীকে ১০ হাজার টাকার চিকিৎসা সহায়তা
ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে জটিল রোগে আক্রান্ত এক অসহায় নারীকে চিকিৎসা সহায়তা হিসেবে এককালীন ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৬ আগস্ট) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডাক্তার শামীম রহমান উপকারভোগীর হাতে এ অনুদানের চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, ভোলার উপপরিচালক রজত শুভ্র সরকার।
জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের অসহায় ও দুস্থ মানুষের চিকিৎসা সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা জানান।
