সর্বশেষঃ

পুলিশের অভিযানে পালিয়ে এসপিকে নিয়ে যে স্ট্যাটাস দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’

পুলিশের অভিযানের মুখে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যাওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান আলম এবার সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার (এসপি) মাসুদ আলমকে। নিজের ফেসবুক আইডি থেকে এসপিকে উদ্দেশ করে রায়হান লিখেছেন, ‘দোজখ আর জাহান্নামে তফাৎ কি মাসুদ স্যার?
সম্প্রতি নোয়াখালীতে এক অভিযানে রায়হানকে প্রায় ধরে ফেলেছিল পুলিশ। তবে শেষ মুহূর্তে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যান। পরদিন এক সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম মন্তব্য করেছিলেন, ‘রায়হান কোনোভাবে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে গেছে। তবে সে জাহান্নাম না দেখলেও দোজখ দেখে ফেলেছে।’ ধারণা করা হচ্ছে, পুলিশ সুপারের সেই মন্তব্যের জের ধরেই ফেসবুকে এই পোস্ট দিয়েছেন রায়হান।
একই পোস্টে রায়হান নোয়াখালীর স্থানীয় কিছু বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছে, ‘ধন্যবাদ নোয়াখালী রংমালার মানুষদের। তারা এমন নিখুঁতভাবে আমার পাশে দাঁড়িয়েছে।
শীর্ষ এ সন্ত্রাসী আরও উল্লেখ করেছেন, বিপদে সব ধরনের মানুষই সাহায্য আশা করে, যা সে নোয়াখালী থেকে পেয়েছে। সুযোগ পেলে ভালো পথে ফিরে আসার ইঙ্গিত দিয়ে তিনি লিখেছেন, ‘বিপদ আসবেই, তাই বলে হতাশ হওয়ার সুযোগ নেই।
এদিকে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুদ আলম নিজেই সন্ত্রাসী রায়হানের এই ফেসবুক পোস্টের বিষয়টি সামনে আনেন।
সংবাদ সম্মেলনে এসপি মাসুদ আলম বলেন, ‘আমরা তাকে ধরতে ওই এলাকায় প্রায় ৫ ঘণ্টা চিরুনি অভিযান চালিয়েছিলাম। হতে পারে কেউ তাকে পালিয়ে যেতে কিংবা লুকাতে সাহায্য করেছিল। কিন্তু সুনির্দিষ্ট তথ্য ছাড়া সেটা তো আমরা বলতে পারবো না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।