প্রধানমন্ত্রী তারেক রহমান নিয়ে কটুক্তি মনপুরায় বিএনপির বিক্ষোভ-মিছিল ও সমাবেশ

ভোলার মনপুরায় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান সহ পরিবার সদস্যদের নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও তাঁর দলের নেতৃবৃন্ধের কটুক্তি ও আপত্তিকর বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।

রোববার এশারবাদ রাত ৮ টায় উপজেলা সদর হাজিরহাট বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়নের নির্দেশে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের সর্বজনশ্রদ্ধেয় নেত্রী বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এ ধরনের অসংলগ্ন ও কুরুচিপূর্ণ বক্তব্য কোনোভাবেই বরদাশত করা হবে না। অবিলম্বে নাছির উদ্দিন পাটোয়ারীসহ এনসিপি নেতাদের আপত্তিকর বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাওয়ার পাশাপাশি রাজপথে মোকাবেলার হুশিয়ারি দেন বক্তারা।

সমাবেশে উপজেলা যুবদলের আহবায়ক শামসুদ্দিন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহসভাপতি ডাঃ কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাহবুবুল আলম শাহীন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাজিব চৌধুরী, উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুর রহিম, স্বেচ্ছােসবকদল আহবায়ক মিজানুর রহমান, সদস্য সচিব হোসেন হাওলাদার, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক একরাম কবির ও সদস্য সচিব শাহিন সহ অন্যান্যরা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।