সর্বশেষঃ

প্রধানমন্ত্রীর হাতে লাগানো বকুল গাছ ভোলায় পুনঃরোপণ, উচ্ছ্বসিত শিক্ষার্থী-শিক্ষক

স্টাফ রিপোর্টার ॥
প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে আয়োজিত শিক্ষা উপকরণ প্রদর্শনীতে ক্ষুদে শিক্ষার্থীদের অনুরোধে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে একটি বকুল গাছ রোপণ করেছিলেন। সেই গাছ এবার স্থান পেল ভোলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয়রা। ভোলা সদর উপজেলার ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। সম্প্রতি এই বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী অনি রুদ্র দাশ ওম, তাহসিফা নুর ও নাফিজা ইশরাত সহ ১১ জন একটি টিম সম্প্রতি ঢাকার বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে আয়োজিত শিক্ষা উপকরণ প্রদর্শণীতে অংশ নেয়। সেই প্রদর্শণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্টল পরিদর্শনকালে অনুরোধ করেন তাদের স্কুলের শিক্ষার্থীদের জন্য একটি বৃক্ষ রোপন করার জন্য। প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষুদে শিক্ষার্থীদের অনুরোধ টবের ভিতরে তারেক রহমানের নিজ হাতে একটি বকুল গাছ লাগিয়ে শিক্ষার্থীদের মনের আশা পূরন করেন প্রধানমন্ত্রী। সেই ধারাবাহিকতায় জাতীয় বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোলা সদর উপজেলার নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর হাতে লাগানো বকুল গাছটি পুনঃরোপণ করেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান।
এ সময় শিক্ষার্থীরা গাছটির পরিচর্যার অঙ্গীকার করে। তাদের বিশ্বাস, এই গাছ শুধু একটি বৃক্ষ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার প্রতীক হয়ে থাকবে। ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী অনি রুদ্র দাশ ওম বলেন, সম্প্রতি প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে আয়োজিত শিক্ষা উপকরণ প্রদর্শণীতে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান স্টল পরিদর্শনে এসে এই চারাটি টবে লাগিয়ে আমাদের বিদ্যালয়ের জন্য উপহার দিয়েছে। আমরা বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই গাছের চারাটি পেয়ে খুবই উচ্ছ্বাসিত ও আনন্দিত। এই চারাটি আমরা যত্ন নিয়ে বড় করবো। আমরা আশাকরি প্রধানমন্ত্রী তারেক রহমান এই গাছটি দেখতে ভোলাতে আসবেন।
৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদা আক্তার সুমনা জানান, সাবেক রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান এর পছন্দের একটি গাছ ছিলো বকুল গাছ। আমরা আমাদের স্টলে শিক্ষার্থীদের দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কে অনুরোধ করেছি স্মৃতিচিহ্ন হিসেবে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য টবে একটি গাছে চারা রোপণ করার জন্য। তিনি আমাদের অনুরোধ রেখেছেন। তার এই গাছের মাধ্যমে স্মৃতিচিহ্ন বয়ে বেড়াবে এই প্রজন্মের শিক্ষার্থীরা। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর মতো শিক্ষার্থীরাও পরিবেশকে ভালোবাসতে শিখবে।
ভোলা জেলা বিএনপির সদস্য সচিব জানান, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ ভোলাবাসীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রীর হাতে লাগানো এই গাছ শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে আগ্রহ আরও বাড়িয়ে তুলবে।


ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস বলেন,জাতীয় শিক্ষা পদক অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে গাছের চারাটি টবে লাগিয়েছে তা আজকে স্কুল প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে রোপন করা হলো। এর মাধ্যমে এই স্কুলের শিক্ষার্থীরা অনুপ্রেরণাীত হবে। তারাও পরিবেশে, বৃক্ষ কে ভালোবাসতে শিখবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিটি স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে গাছের চারা বিতরন করেছি। যেন এই প্রজন্মের শিক্ষার্থীরা বৃক্ষ প্রেমী হিসাবর বেরে উঠে।
বৃহস্পতিবার ভোলায় শুরু হয়েছে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযান। এরই অংশ হিসেবে বিদ্যালয় প্রাঙ্গণে বকুল গাছটি আনুষ্ঠানিকভাবে পুনঃরোপণ করা হয়। ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান বলেন, এই গাছ ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি স্মারক হিসেবে থাকবে এবং প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে দেবে। প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে আয়োজিত শিক্ষা উপকরণ প্রদর্শনীতে অংশ নেওয়া ৩৯ নম্বর নজরুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১৮, ২০২২ ও ২০২৬ সালে জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের স্বীকৃতি অর্জন করেছে। প্রধানমন্ত্রীর হাতে লাগানো বকুল গাছ বিদ্যালয়ের সেই গৌরবের সঙ্গে যুক্ত করল নতুন এক অনুপ্রেরণার অধ্যায়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।