সর্বশেষঃ

ভোলায় সুসংগঠিত মাস্টার প্যারেড: ড্রেসরুল ও শৃঙ্খলায় জোর পুলিশ সুপারের

ভোলা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে মাস্টার প্যারেড। আজ বৃহস্পতিবার সকালে অফিসার ও ফোর্সের সমন্বয়ে এ প্যারেড অনুষ্ঠিত হয়। এতে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। জেলা পুলিশ সূত্রে জানা যায়, প্যারেডে শৃঙ্খলা, ড্রেসরুলস মেনে পোশাক পরিধান এবং সততার সাথে আইনি সেবা দেওয়ার দিকনির্দেশনা দেওয়া হয়।

জমকালো আয়োজন আর শৃঙ্খলার মধ্য দিয়ে ভোলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হলো জেলা পুলিশের মাস্টার প্যারেড।

প্যারেডের শুরুতে সুসজ্জিত দল অভিবাদন জানায় এবং জেলা পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার প্যারেড পরিদর্শন করেন। ভোলা পুলিশ লাইন্সের আর আই মোঃ সাজ্জাদ হোসেন সরদার প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন।

পরিদর্শন শেষে পুলিশ সুপার বাহিনীর সদস্যদের শৃঙ্খলা, নিয়মিত পিটি-প্যারেড, স্বাস্থ্য সচেতনতা এবং পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সাথে ভোলা জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষকে দ্রুত ও নির্বিঘ্নে সেবা দেওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহসানুজ্জামানসহ জেলার সকল থানা, ডিবি ও ফাঁড়ির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।