সর্বশেষঃ

গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিন করে কারাদণ্ড

ভোলার বানী ডিজিটাল প্রতিনিধি

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ভোলা।

শনিবার (২৬ জুলাই) পরিচালিত এ অভিযানে আটকরা হলেন, মো. আতিকুর রহমান মিজান (২৫) ও মোহাম্মদ জাকির হোসেন (২৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুইজনকে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় দুই আসামিকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, ভোলা জানায়, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনগত ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।