ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মুখে হাঁসি ফোটাতে উপহার সামগ্রী বিতরণ
ভোলায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মুখে হাঁসি ফোটাতে উপহার সামগ্রী বিতরণ

ভোলার বাণী ডেস্ক ॥
ভোলায় শিশুদের মুখে হাঁসি ফোটাতে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)’র উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোলা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে ‘অপারেশন জেনারেশন’ কর্তৃক শিশুদের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার সজল কুমার দাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার।

সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পাশে দাঁড়ানো এবং তাদের মুখে হাঁসি ফোটানোর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ভোলার সচেতন মহল। মানবতার কল্যাণে এবং বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে সকলের সর্বাত্তক সহযোগিত একান্ত কাম্য।
