ভোলায় জেন্ডারভিত্তিক সহিংসতা বিষয়ে নার্স-পরিসংখ্যানবিদদের প্রশিক্ষণ
ভোলায় কোস্ট গার্ডের ফ্রি মেডিকেল ক্যাম্পে ২৬৫ জন পেলেন চিকিৎসাসেবা

স্টাফ রিপোর্টার :
উপকূলীয় জনপদের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোলার চরফ্যাশন উপজেলার চর মানিকায় অবস্থিত কোস্ট গার্ড আউটপোস্টে দক্ষিণ জোনের ব্যবস্থাপনায় একটি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়। এ সময় ২৬৫ জন স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের মানুষের কল্যাণে বাংলাদেশ কোস্ট গার্ড নিয়মিত বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর অংশ হিসেবে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নিয়মিত মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।
তিনি আরও বলেন, জনসেবামূলক এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে উপকূলীয় অঞ্চলের মানুষ সহজেই প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।
