সর্বশেষঃ

ভোলার জুলাই-আগস্টের শহীদদের স্মরণে জেলা ছাত্রদলের দোয়া ও মিলাদ মাহফিল

মোঃ সোহেল রানা, স্টাফ রিপোর্টার, দৈনিক ভোলার বাণী

ভোলার জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভোলা জেলা শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ​জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব রাইসুল আলম, ​সিনিয়র যুগ্ম আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান কিরণ, ​যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, ও ফজলুর রহমান বাচ্চু মোল্লা, কবির হোসেন, ​জেলা বিএনপির সদস্য ইয়ারুল আলম লিটন, ​সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন।

এছাড়াও ​অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ​জেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন লিটন
​জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিন, ​জেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল আলম মানিক, সাধারণ সম্পাদক তানভীর হোসেন তালুকদার।

​অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা ও ব্যবস্থাপনায় ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল আল রাসেল, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান আসিফ।

​অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।