মনপুরায় কৃষককে বিএনপি কার্যালয়ে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার অভিযোগ
২৫০ শয্যার হাসপাতাল চত্বরে অভিযানে হাতেনাতে আটক; জেলা প্রশাসনের নজরদারি অব্যাহত রাখার আশ্বাস

স্টাফ রিপোর্টার :
ভোলার ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল চত্বরে দালালচক্রের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বিভিন্ন গণমাধ্যমে হাসপাতালকেন্দ্রিক দালালদের তৎপরতা নিয়ে সংবাদ প্রকাশের পর এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু রায়হান। এ সময় দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন এভারকেয়ার মেডিকেল সার্ভিসেসের স্মৃতি এবং ভোলা ইউনিটি ডায়াগনস্টিক সেন্টারের মামুন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় স্মৃতিকে ৫০০ ও মামুন কে ১ হাজার অর্থদণ্ড প্রদান করা হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, হাসপাতাল চত্বরে রোগী ও স্বজনদের বিভিন্ন বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার ও চিকিৎসা প্রতিষ্ঠানে প্রলুব্ধ করার অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি হাসপাতাল চত্বরে দালালচক্রের তৎপরতা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রোগীরা যেন নির্বিঘ্নে সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে নিয়মিত নজরদারি চালানো হবে।
উল্লেখ্য, সম্প্রতি ভোলার বানীসহ বিভিন্ন সংবাদমাধ্যমে ভোলা ২৫০ শয্যার জেনারেল হাসপাতালকে কেন্দ্র করে দালালচক্রের সক্রিয়তা নিয়ে একাধিক সংবাদ প্রকাশিত হয়। এর পরপরই জেলা প্রশাসনের এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হলো।
