সর্বশেষঃ

কাচিয়ায় মাঠ চষে বেড়াচ্ছেন সাবেক ছাত্রদল নেতা দিনার

স্টাফ রিপোর্টার ॥
নির্বাচনী হাওয়া বইছে ভোলার কাচিয়া ইউনিয়নে। কাচিয়া ইউনিয়নের বেশ কয়েকটি ওয়ার্ডে দিনভর ব্যাপক গণসংযোগ করেছেন সাবেক কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান দিনার।
চেয়ারম্যান পদপ্রার্থী দিনারের এই গণসংযোগে যোগ দেন সর্বস্তরের সাধারণ মানুষ। বুধবার (৮ জুলাই) বিকালে কাচিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন তিনি। এ সময় অবহেলিত কাচিয়া ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তরুণ এই নেতা। আবদুর রহমান দিনারের এই গণসংযোগে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়নের কৃতি সন্তান, আমেরিকান প্রবাসী খ আ ম ওবায়েদুর রহমান পলাশ। আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম আকু শিকদার, হাবিলদার রুহুল আমিন এবং ইউনিয়নের বর্তমান ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


গণসংযোগকালে দিনার বলেন, কাচিয়া ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে তিনি সবসময় জনগণের পাশে থাকবেন। তরুণ ও যুবসমাজের কর্মসংস্থানসহ মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।