সর্বশেষঃ

ভোলা সদর আলীনগরে ৫০ ইয়াবাসহ একজন গ্রেপ্তার

ভোলার সদর উপজেলার আলীনগর ইউনিয়নে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার জেলা পুলিশ সূত্রে জানা যায়, ভোলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এ অভিযান পরিচালনা করে। অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মো. শামসুদ্দিন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

গ্রেপ্তার শামসুদ্দিন ওই এলাকার মৃত আব্দুল মুনাফের ছেলে। পুলিশের দাবি, তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।