সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের চেক হস্তান্তর

স্টাফ রিপোর্টার :
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের আর্থিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের মঞ্জুরিকৃত অর্থের চেক হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১২টার দিকে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে বিআরটিএ, ভোলা সার্কেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে চেক তুলে দেন ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
বিআরটিএ সূত্রে জানা যায়, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য বিআরটিএ ট্রাস্টি বোর্ড থেকে মঞ্জুরিকৃত আর্থিক সহায়তার অংশ হিসেবে এসব চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশ হিসেবে বিআরটিএ ট্রাস্টি বোর্ড এ ধরনের আর্থিক সহায়তা প্রদান করে আসছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানটির আয়োজন করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ভোলা সার্কেল।
