সর্বশেষঃ

ভোলায় সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে তিন ব্যক্তিকে আর্থিক অনুদান

ভোলা জেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে তিনজন অসহায় ও দুস্থ ব্যক্তির মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জুলাই ২০২৬) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ভোলা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করেন।

জেলা প্রশাসনের উদ্যোগে সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে এই অনুদান প্রদান করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন জানায়, সমাজকল্যাণ কমিটির এ ধরনের আর্থিক সহায়তা অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের প্রয়োজনের সময়ে সহযোগিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।