বোরহানউদ্দিনে পুকুরে ডুবে মৃগী রোগে আক্রান্ত যুবকের মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে পুকুরের পানিতে ডুবে মোঃ হাসান (১৯) নামে যুবক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে সাচড়া ইউনিয়নের চরগঙ্গাপর গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মোঃ মজিবল মোসলমানের বড় ছেলে।
নিহতরে পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সে মৃগী রোগে ভুগছিল। ঘটনার দিন সকাল বেলা নিজেদের পুকুর পাড়ে সুপারি গাছ লাগাতে যায় এর অনেক্ষন পর তাকে না দেখে পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে। এক পর্যায়ে পুকুর পাড়ে তার ব্যবহৃত গামছা পড়ে থাকতে এবং পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিতৎক তাকে মৃত ঘোষণা করেন। তার এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে তার পরিবারে। সাচড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মহিউদ্দিন মোল্লা উক্ত ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
