সময় উপযোগী বাজেটকে অভিনন্দন জানালেন মাওলানা এমএ করিম ইবনে মছব্বির
সময় উপযোগী বাজেটকে অভিনন্দন জানালেন মাওলানা এমএ করিম ইবনে মছব্বির

বাংলাদেশ হেফাজতে ইসলাম এর সাবেক কেন্দ্রীয় সদস্য, শাপলা চত্বরে নেতৃত্বদানকারী মাওলানা এমএ করিম ইবনে মছব্বির বলেছেন যে, এই বাজেট বড় সময় উপযোগী বাজেট। বাজেট কোন উচ্চাভিলাষী নয়। সুষম বাজেট। দেশ এবং জনগণের জন্য অত্যন্ত চমৎকার বাজেট।

উক্ত বাজেটে মদ এবং তামাকের দাম বৃদ্ধি হওয়াতে জনগণ খুবই উপকৃত হয়েছে! মাদক এবং তামাকসেবীদের জন্য মূল্য বৃদ্ধির কারণে এবং দাম নাগালের বাইরে থাকার কারণে ওরা কিনতে পারবেনা, দ্বিতীয় দেশ ও সমাজ থেকে আস্তে আস্তে করে রেপিজম, আইসোলিজম, এবং ভায়োলেন্সিজম দুরে হয়ে, কায়েম হবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। মাওলানা এম.এ করিম ইবনে মছব্বির যুগোপযোগী বাজেট পাঠ করার অর্থমন্ত্রী এবং দেশের সরকারকে আন্তরিক অভিনন্দন জানান।
