পুলিশের এএসআই নিয়োগের লক্ষ্যে ভোলায় পরীক্ষা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি ॥
‘সেবার ব্রতে চাকরি’ এ শ্লোগানে বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে ভোলায় দিনব্যাপী প্রিলিমিনারি স্ক্রিনিং-এ বাছাইকৃত যোগ্য প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ (১ম দিন কার্যক্রম) পরীক্ষা সম্পন্ন হয়েছে। বুধবার (২৪ জুন) জেলা পুলিশ লাইন্স মাঠে এ কার্যক্রম পরিচালিত হয়। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় ভোলা জেলার নিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)।
পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ টেলিকম ঢাকা’র পুলিশ সুপার (ট্রেনিং) মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা’র অতিরিক্ত পুলিশ সুপার (এলআইসি) সুমন আহমেদ শাওন। নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার বরিশালের অতিরিক্ত পুলিশ সুপার শেখ নজরুল ইসলাম, পটুয়াখালী (বাউফল সার্কেল)’র সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার। এছাড়া নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহান সরকার, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আহসানুজ্জামান, পিপিএম। এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিয়োগ কার্যক্রমের সাথে সম্পৃক্ত সকল পুলিশ সদস্যগণ উপস্থিত থেকে নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন।
পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে প্রথম দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের কোনো রকম দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার কঠোর নির্দেশনা প্রদান করেন। তিনি প্রথম দিনে উত্তীর্ণ সকল প্রার্থীকে অভিনন্দন জানান এবং পরবর্তী ধাপের পরীক্ষার জন্য প্রস্তুতি সহ যথাসময়ে পুলিশ লাইন্স মাঠে উপস্থিত থাকার আহ্বান জানান।
