ভোলায় নতুন সনদ প্রাপ্ত আইনজীবীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় নতুন সনদ প্রাপ্ত আইনজীবীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আইনজীবী সংগঠন ‘বাংলাদেশ জাতীয়তাবাদি আইনজীবী ফোরাম’ ভোলার উদ্যোগে ২০২৬ সালে নতুন সনদ প্রাপ্ত-৩৬ জন আইনজীবীদের সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনায় উপস্থিত ছিলেন ভোলা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সভাপতি সিনিয়র আইনজীবী এডভোকেট সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাসেদ, সহ-সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ইউসুফ (২), দপ্তর সম্পাদক এডভোকেট মোঃ আরিফ হোসেন, সদস্য এডভোকেট মোঃ আদিল মাহমুদ ও এডভোকেট ফাহাদ।
সভাপতি এডভোকেট সালাউদ্দিন হাওলাদার বলেন, ভোলা বারের যত উন্নয়ন বিএনপির আমলেই হয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি’র আমলে ভোলা বারের অন্যান্য উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার চেষ্টা করা হচ্ছে।
নবিন আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ গোলাম তাদের মানছুর, এডভোকেট শহিদুল ইসলাম পলাশ, এডভোকেট আজাদ শরীফ, এডভোকেট ইব্রাহিম হাওলাদারসহ অন্যান্য নবীন আইনজীবীগণ। এ সময় নবীন আইনজীবীদের ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
