দৌলতখানে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

দৌলতখান প্রতিনিধি ॥
ভোলার দৌলতখানে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোঃ হাফিজ ইব্রাহিম এমপির সহধর্মিণী ও বোরহানউদ্দিন উপজেলা বিএনপির আহবায়ক মাফরুজা সুলতানা।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দৌলতখানের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়রা সিদ্দিকা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের সভাপতি আলমগীর হোসেন মাস্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জহির উদ্দিন জহির, ফজলে রাব্বি সাগর প্রমূখ।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সহসভাপতি গোলাম কবির স্বপন ও উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ। উপজেলা কৃষি অফিসার হুমায়রা সিদ্দিকা অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, উপজেলার ৬ হাজার কৃষকের মাঝে ৫ কেজি আউসের উফশী জাতের ধান বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি স্যার বিতরণ করা হবে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে কৃষক জহুরা বেগম ও মোঃ জুয়েলের হাতে সার ও বীজ প্রদান করা হয়।
