সর্বশেষঃ

ভোলায় পৃথক ঘটনায় শিশুসহ ৩ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
ভোলায় পানিতে ডুবে ২ শিশুসহ পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে ভোলা সদর ও দৌলতখান উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন-ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফিরোজ মিয়ার ২ বছরের মেয়ে বিবি মরিয়ম, পূর্ব ইলিশা ইউনিয়নের হাজেরা বেগম (৪৫) এবং দৌলতখানের উত্তর জয়নগর এলাকায় জাকির হোসেনের ছেলে ফাহিম (১৪)।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে বাড়ির আঙিনায় খেলা করার সময় পুকুরের পানিতে ডুবে যায় শিশু বিবি মরিয়ম। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করলে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন। এরপর স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অন্যদিকে, চট্রগ্রাম থেকে দৌলতখানের উত্তর জয়নগর ইউনিয়নের ব্যাপারী বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায় কিশোর ফাহিম। স্বজনরা জানান, ফাহিম সাঁতার জানতেন না। সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায় সে। এরপর গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


একই সময় ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নে চেয়ার থেকে পড়ে গিয়ে হাজেরা বেগম নামের এক নারীর মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে, স্ট্রোক জনিত কারনে তার মৃত্যু হয়েছে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পথক ৩টি মৃত্যুর ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।