লালমোহনে ৫ লাখ টাকার জাল পুড়িয়ে ধ্বংস

স্টাফ রিপোর্টার ॥
ভোলার লালমোহন উপজেলায় জাটকা সংরক্ষণ অভিযানে ৮টি বেহুন্দি জাল ও ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়ছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ভোর থেকে বিকেল পর্যন্ত উপজেলা মৎস্য দফতরের উদ্যোগে তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।
ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক মোল্লা এমদাদুল্লাহর দিক-নির্দেশনায় ও ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেনের পরিকল্পনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ, মৎস্য দফতরের ক্ষেত্র সহকারী মোস্তফা মনোয়ার আলী, সাইফুল ইসলাম সোহাগ, অফিস সহকারী মো. আব্বাস উদ্দিনসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।