সর্বশেষঃ

ভোলায় মালচিং পেপার ব্যবহারে টেকসই সবজি চাষে উদ্যোক্তাদের প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার ॥
টেকসই কৃষি উন্নয়ন ও উদ্যোক্তা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ভোলায় মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষ বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর বাস্তবায়নে ২০২৫-২০২৬ অর্থবছর থেকে স্পেসাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট (কৃষি)-এর আওতায় উদ্যোক্তা পর্যায়ে বিভিন্ন টেকসই উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোলা সদর উপজেলার রতনপুর ইউনিয়নের কন্টাকটার বাড়ির দরজা বাজার সংলগ্ন এলাকায় উদ্যোক্তা পর্যায়ে ফসলখাতের আওতায় “মালচিং পেপার ব্যবহার করে ফসল চাষ” বিষয়ক এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. শামীম আহমেদ এবং উপজেলা কৃষি কর্মকর্তার কৃষিবিদ মো. কামরুল হাসান। প্রশিক্ষণ সঞ্চালনায় ছিলেন জিজেইউএস এর কৃষি কর্মকর্তা মো. মুরাদ হোসেন চৌধুরী। এ সময় জিজেইউএস এর স্পেসাল প্রোগ্রাম ডেভেলপমেন্ট এর ফোকাল পারসন ডা. অরুণ কুমার সিনহাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে মালচিং পেপারের উপকারিতা, মৌসূম ভিত্তিক ব্যবহার পদ্ধতি, জমি ও মাটি প্রস্তুতির কৌশল, মালচিং প্রয়োগের সঠিক নিয়ম এবং জৈব বালাইনাশক ব্যবহারের পদ্ধতি সম্পর্কে উদ্যোক্তাদের তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষকরা জানান, মালচিং পেপার ব্যবহারে মাটির আর্দ্রতা সংরক্ষণ, আগাছা দমন, উৎপাদন খরচ কমানো এবং ফসলের গুণগত মান বৃদ্ধি সম্ভব।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এ প্রযুক্তি ব্যবহার করে সবজি চাষে উৎপাদন বাড়ানোর পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি চর্চা নিশ্চিত করা যাবে। তারা ভবিষ্যতে সবজি চাষে শতভাগ মালচিং পেপার ব্যবহারের বিষয়ে গভীর আগ্রহ ও প্রত্যয় ব্যক্ত করেন। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি গ্রহণে উৎসাহিত হবেন, যা স্থানীয় কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত ‎ ‎স্টাফ রিপোর্টার: ‎ ‎বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮)-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি। ‎ ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার। ‎ ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আবদুল খালেক। ‎ ‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি, শপথ গ্রহণ ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। ‎ ‎অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. গোলাম রাজ্জাক সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করেন। ‎ ‎আলোচনায় জাতীয় বেতন স্কেল–২০২৬ বাস্তবায়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ, চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে সংগঠনের ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়। ‎ ‎এ সময় জাতীয় বেতন স্কেল–২০২৬ বাস্তবায়ন এবং এ-সংক্রান্ত অসংগতি পর্যালোচনায় কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানোর বিষয়টিও অনুষ্ঠানের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল। ‎ ‎বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র সচিব, সচিব, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‎ ‎বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ‎ ‎অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ‎ ‎নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ২০২৬–২০২৮ মেয়াদে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, মর্যাদা প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা পালন করবে। ‎

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।