ভোলায় দেশ অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে যুবদলের বিক্ষোভ
চরের ভূমিহীনদের বিনামূল্যে জমি বন্দোবস্ত দেয় হবে : মেজর হাফিজ

তজুমদ্দিন প্রতিনিধি ॥
ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রী ও স্থায়ী কমিটির সদস্য মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে চরের ভূমিহীন পরিবারকে বিনামূল্যে জমি বন্দোবস্ত দেয়া হবে। ২০০৫ সালে খালেদা জিয়ার সরকার তজুমদ্দিনের চরে ১ হাজার ভূমিহীন পরিবারকে জমি বন্দোবস্ত দিয়েছিল। তখন নদী ভাঙ্গা এসব অসহায় পরিবারগুলো আশ্রয়ের ঠিকানা খুজে পেয়েছিল।
আওয়ামীলীগ ক্ষমতায় এসে চরের জমি বন্দোবস্ত না দিয়ে নিরীহ মানুষের কাছে দখল বিক্রি করে ১৭ বছর শোষণ করেছে। চরের মানুষ শান্তিতে ঘুমাতে পারেনি। বিএনপি আগেও চরের মানুষকে আশ্রয় দিয়েছে, এখনো পাশে থাকবে। আমরা চাই চরের পরবর্তী প্রজন্ম যেনো বন্দোবস্তের মাধ্যমে একখন্ড জমির গর্বিত মালিক হতে পারে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে তজুমদ্দিনের বিচ্ছিন্ন দ্বীপ চরজহির উদ্দিন ও চরমোজাম্মেল উপজেলা বিএনপির আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সোনাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন মনু ও মহিউদ্দিন জুলফিকার এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান মাকসুদুর রহমান হাওলাদার, মহিউদ্দিন জুলফিকার, সাহাদাত হোসেন পাটওয়ারী, জেলা যুবদল সহ-সভাপতি হাসান সাফা পিন্টু, শাহ মোঃ শাহীন সাজী, এ্যাডভোকেট খালিদ হাসান মিরাজ প্রমূখ।
