সর্বশেষঃ

এক বক্স নীতি বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের : প্রেস ব্রিফিং-এ সংসদ সদস্য প্রার্থী ওবায়েদ বিন মোস্তফা

শরীফ হোসাইন ॥
‘এক বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার জন্য জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষকে দায়ী করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ তুলে ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুর রহমান বিন মোস্তফা।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০২৪-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে ইসলামপন্থী দলগুলোর ঐক্য গড়ে তুলতে ‘১ বক্স নীতি’ গ্রহণ করা হলেও আসন সমঝোতার আলোচনায় আন্তরিকতার ঘাটতি দেখা গেছে। তাঁর অভিযোগ, আলোচনায় একচ্ছত্র প্রভাব বিস্তারের চেষ্টা করা হয়েছে এবং শরিক দলগুলোকে সমমর্যাদার অংশীদার হিসেবে বিবেচনা না করায় ঐক্য প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের দাবি, আসন সমঝোতা নিয়ে আলোচনার সময় গোপন তথ্য গণমাধ্যমে ফাঁস করা হয়েছে, কৃত্রিম জরিপ ছড়িয়ে দলটিকে দুর্বল দেখানোর চেষ্টা করা হয়েছে এবং ‘জিততে পারবে না’-এমন ন্যারেটিভ তৈরি করা হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দলটিকে রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
দলটির পক্ষ থেকে আরও জানানো হয়, তারা কখনোই ১৫০ থেকে ২০০ আসনের দাবি করেনি। বরং সাংগঠনিক সক্ষমতা ও পূর্ববর্তী নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে সম্ভাবনাময় আসনগুলো আলোচনার জন্য উপস্থাপন করা হয়েছিল। এমন পরিস্থিতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ জানায়, তারা ঐক্যের পক্ষে থাকলেও একক দলীয় আধিপত্যের রাজনীতিতে বিশ্বাস করে না। এ কারণে ভোলা-১ আসনে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে ভোলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সূরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ, ভোলা জেলা উত্তরের সভাপতি সেক্রেটারি মাওলানা তারিকুল ইসলাম তারেক, জয়েন্ট সেক্রেটারি মুফতি আব্দুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান, শিক্ষক ফোরামের সভাপতি মাওলানা আব্দুর রহমান চৌধুরী, পৌর সভাপতি মাওলানা আক্তার হোসেনসহ দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত ‎ ‎স্টাফ রিপোর্টার: ‎ ‎বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮)-এর অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‎ ‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, এমপি। ‎ ‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মনজুর, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজয় কান্তি সরকার। ‎ ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মো. আবদুল খালেক। ‎ ‎অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি, শপথ গ্রহণ ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। ‎ ‎অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. গোলাম রাজ্জাক সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিবেদন উপস্থাপন করেন। ‎ ‎আলোচনায় জাতীয় বেতন স্কেল–২০২৬ বাস্তবায়ন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত মর্যাদা, অধিকার সংরক্ষণ, চাকরিসংক্রান্ত বিভিন্ন সমস্যা এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে সংগঠনের ভূমিকার বিষয়গুলো গুরুত্ব পায়। ‎ ‎এ সময় জাতীয় বেতন স্কেল–২০২৬ বাস্তবায়ন এবং এ-সংক্রান্ত অসংগতি পর্যালোচনায় কমিটি গঠন করায় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানোর বিষয়টিও অনুষ্ঠানের আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত ছিল। ‎ ‎বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সিনিয়র সচিব, সচিব, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‎ ‎বক্তারা সংগঠনের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা এবং কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। ‎ ‎অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ‎ ‎নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ২০২৬–২০২৮ মেয়াদে বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, মর্যাদা প্রতিষ্ঠা এবং কল্যাণমূলক কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা পালন করবে। ‎

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।