সর্বশেষঃ

ভোলায় সুজনের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

মনজুর রহমান কামরুল : সচেতন, সংগঠিত,সোচ্চার ও জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ ও গণতন্ত্র শক্তিশালীকারণ কার্যক্রম এবং সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিকের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩ ডিসেম্বর) ভোলা সদরের উকিলপাড়াস্থ একটি হোটেলের কনফারেন্স রুমে সকাল ১১টায় গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে।

সুজনের ভোলা জেলা সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের বরিশাল জেলা কমিটির সভাপতি গাজী জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুজনের বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক রনজিত দত্ত, সুজনের বরিশাল অঞ্চলের সমন্বয়কারী মেহের আফরোজ।

এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে। কিন্তু স্বাধীনতা প্রাপ্তির ৫০ বছর অতিক্রান্ত হলেও আমাদের সেই স্বপ্ন আজও পূরণ হয়নি। বরং চরম বৈষম্যমূলক একটি অগণতান্ত্রিক-কর্তৃত্ববাদী শাসন আমাদের উপর চেপে বসেছিল। সেই অসহনীয় অবস্থা থেকে মুক্তি পেতে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে এক অভূতপূর্ব গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং আওয়ামী শাসনের অবসান ঘটে। গণঅভ্যুত্থানের পর মানুষের মধ্যে এই আশাবাদ সৃষ্টি হয়েছে যে, আর যেন কর্তৃত্ববাদী শাসনের উদ্ভব না হয়, নির্বাচন ব্যবস্থা যেন পরিশুদ্ধ হয়, গণতন্ত্র যেন প্রাতিষ্ঠানিক রূপ পায় এবং সর্বোপরি সাম্য,মানবিক মর্যাদা ও ন্যায়বিচার ভিত্তিক একটি বৈষম্যহীন সমাজ গড়ার মধ্য দিয়ে রাষ্ট্রে যাতে সুশাসন প্রতিষ্ঠিত হয় সে বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে।

বক্তারা আরো বলেন, বাংলাদেশ সংবিধানের বলা হয়েছে “প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ” কিন্তু মালিকরা সরাসরি দেশ পরিচালনা প্রক্রিয়ায় অংশ নেয় না, তারা শাসন প্রক্রিয়ায় অংশ নেয় পরোক্ষভাবে, তাদের নির্বাচন প্রতিনিধির মাধ্যমে। জনপ্রতিনিধি বাছাইয়ের পদ্ধতিই হচ্ছে নির্বাচন। এই পদ্ধতি যদি সঠিক হয় তাহলে মালিকরা পরোক্ষভাবে রাষ্ট্র পরিচালনা করছে, একথা বলা যায়। আর বাছাই প্রক্রিয়া বা নির্বাচন সঠিক না হলে তা বলা যায় না। তাই এ কথা বলার অপেক্ষা রাখে না যে, প্রতিনিধিত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থার সুষ্ঠ নির্বাচনের কোন বিকল্প নেই। আগামী ১২ ফেব্রুয়ারির ১৩তম নির্বাচনে যেন-সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরন বিষয়ে ৪টি পয়েন্টের উপর আলোচনা হয়েছে, সেগুলো হলো সুষ্ঠু নির্বাচনের মানদণ্ড অনুসরণ ও অংশীজনদের যথাযথ ভূমিকা পালন, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন, জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির বিস্তার সহ আরো অনেক বিষয়ে আলোচনা করা হয়েছে। গোলটেবিল অনুষ্ঠানে ভোলা জেলার প্রায় সকল উপজেলা থেকে (৬টি থানা) শতাধিক সুশাসনের জন্য নাগরিক- সুজনের সদস্য উপস্থিত হয়ে।

সুজনের ভোলা জেলা কমিটির সহ-সম্পাদক মোঃ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন সুজনের ভোলা জেলা কমিটির সহ-সভাপতি ও দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মোঃ শওকাত হোসেন, ভোলা জেলার সহ-সভাপতি খালেদা খানম, ভোলা উপজেলা কমিটির সদস্য শিক্ষানবিশ আইনজীবী মোঃ এরশাদুল ইসলাম আজাদ ও নজরুল ইসলাম, কামরুল ইসলাম প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।