সর্বশেষঃ

প্রবীণ সাংবাদিক হাবিবুর রহমানের মৃত্যুতে ভোলার বাণী পরিবারের শোক

ভোলার বাণী ডেস্ক ॥ ভোলার প্রবীণ সাংবাদিক, ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক বাংলার কণ্ঠের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম হাবিবুর রহমানের মৃত্যতে ভোলার বাণী পরিবার গভীরভাবে শোকাহত। গতকাল সোমবার দুপুরে তিনি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। এক শোক বার্তায় ভোলার বাণী’র সম্পাদক মুহা: মাকসুদুর রহমান বলেন, প্রবীণ সাংবাদিক ও বাংলার কণ্ঠের সম্পাদক হাবিবুর রহমান স্বাধীনতাত্তোরের আগ থেকে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ এ সময়কালে তিনি ভোলার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে লেখুনির মাধ্যমে ভোলাকে উচ্চতায় নিয়েছেন।
তিনি আরো বলেন, ১৯৬৬ সালে দৈনিক পূর্বদেশ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন এম হাবিবুর রহমান। ১৯৭০ সালের মহা প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে দ্বীপজেলা ভোলায় গাছে গাছে মানুষের লাশ ঝুলতে থাকাসহ ভয়াবহ ধংসযজ্ঞের সচিত্র খবর এম হাবিবুর রহমান প্রথম দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরেন। এছাড়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর অত্যাচার-নির্যাতনের বিরুদ্ধে স্বোচ্ছার ছিলেন তিনি। তার এই মৃত্যুতে ভোলার সাংবাদিক অঙ্গনে শুন্যতা থেকেই যাবে। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।