বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
টেকসই বাঁধ নির্মাণের অঙ্গীকার দিলেন গোলাম নবী আলমগীর
বিএনপি প্রার্থীর পক্ষে ভোলায় পথসভা-লিফলেট বিতরণ

আমিনুল ইসলাম সাকিল ॥ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলা সদর (ভোলা-১) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম নবী আলমগীর রবিবার (১৬ নভেম্বর) বিকেলে শিবপুর ইউনিয়নের রতনপুর বাজারে লিফলেট বিতরণ ও পথসভা করেছেন। এ সময় তিনি নির্বাচিত হলে শিবপুরের মানুষের দীর্ঘদিনের দাবি নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। কেন্দ্রীয় বিএনপির কার্য-নির্বাহী কমিটির সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চেয়ে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং গণসংযোগ করেন।
শিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এ মোঃ নুর হোসেন হাওলাদার-এর সভাপতিত্বে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব গোলাম নবী আলমগীর শিবপুরের সহজ-সরল মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বিগত নির্বাচনে আপনারা বিএনপির প্রার্থী মরহুম মোশাররফ হোসেন শাহাজাহানকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। আমি যদি নির্বাচিত হই, তবে শিবপুরের মানুষের প্রাণের দাবি নদী ভাঙ্গন রোধে টেকসই বাঁধ নির্মাণ করব। আপনাদের যতরকম অভাব অভিযোগ এবং প্রত্যাশা পূরণে কাজ করব। আপনারা আমাকে একবার সুযোগ দিন, আপনাদের সেবা করার। তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ-গ্লানি ভুলে গিয়ে আগামী নির্বাচনেও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এ সময় সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন-উর রশিদ ট্রুম্যান, সদস্য সচিব আলহাজ্ব মোঃ রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব হুমায়ুন কবির সোপান, তরিকুল ইসলাম কায়েদ, এনামুল হক, বশির হাওলাদার এবং সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবকদল সদস্য সচিব রবিন চৌধুরী। এছাড়াও জেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষকদল, মহিলা দল, জিয়া পরিষদ ও জিয়া মঞ্চসহ বিভিন্ন অত্র ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও পথসভা ও লিফলেট বিতরণে অংশ নেন।
