ভোলায় অর্ধশতাধিক পরিবারের মাঝে ফ্রি ঔষধ বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে অর্ধশতাধিক পরিবারের মাঝে ঔষধ বিতরণ করা হয়েছে। গত শুক্রবার আবাবিল সেবা সংগঠনের উদ্যোগে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের কোরবান আলী সিকদার বাড়ির প্রঙ্গনে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় অসহায় হতদরিদ্র রোগীদের সার্বিক বিষয়ে খোঁজ খবর নেয়া হয় এবং তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা।
নাম প্রকাশ না করার শর্তে ক্যাম্পেইনে আসা একজন বয়স্ক রোগী জানান, আমি দীর্ঘ কয়েক বছর ধরে অসুস্থ হয়ে ঘরে পরে ছিলাম, উঠতে পারতাম না টাকার অভাবে চিকিৎসা চালাতে পারিনি। আবাবিল সেবা সংগঠনের ফ্রি ঔষধ পেয়ে আমি অনেকটা সুস্থ এবং হাটতেও পারছি। আমি দোয়া করি এই সংগঠন ভবিষ্যতেও এভাবে অসহায় হতদরিদ্র সকল রোগীদের মাঝে ফ্রি ঔষধ বিতরণ করতে পারে।
এলাকার লোকজন বলেন, এই প্রথম কোনো সংগঠন আমাদের গ্রামে অসহায়দের মাঝে ফ্রি ঔষধ বিতরণ করে। ধন্যবাদ জানাই আবাবিল সেবা সংগঠনের সদস্যদেরকে যাদের দেয়া দানের টাকায় আমরা ফ্রি চিকিৎসা সেবা পাচ্ছি।
আবাবিল সেবা সংগঠনের চিকিৎসক মীর মোঃ নুরনবী সবুজ জানান, আমরা চাই আমাদের এই সেবামূলক কাজটি সব সময় চালু রাখতে। কিন্তু প্রচুর পরিমাণ অর্থ ব্যয় হয়, তাই আমাদের ক্যাম্পেইন চালাতে হিমশিম খেতে হচ্ছে। দেশের বিত্তবানদের দৃষ্টি থাকলে ইনশাআল্লাহ আমাদের সেবা সব সময় চলমান থাকবে।
