সর্বশেষঃ

ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবীতে ভোলা থেকে পায়ে হেঁটে-নদী সাতরিয়ে ছাত্র-যুবকের ঢাকার পথে লংমার্চ

স্টাফ রিপোর্টার ॥ ভোলা-বরিশাল সেতুসহ ৫ দফা দাবীতে ১৯ ছাত্র-যুবকের ভোলা থেকে ঢাকা সেতু অফিসের উদ্দেশ্যে পায়ে হেঁটে ও তেঁতুলিয়া নদী সাঁতরে লংমার্চ কর্মসূচি শুরু করেছে। তাদের যৌক্তিক দাবী বাস্তবায়নের লক্ষ্যে তারা ১১ নভেম্বর ভোরে ভোলার চরফ্যাশন উপজেলার জ্যাকব টাওয়ারের সামনে থেকে এ যাত্রা শুরু করেন। শুক্রবার দুপুরে প্রথম ধাপে অংশগ্রহণকারীরা পায়ে হেঁটে ভোলার ব্যাংকের হাট তেঁতুলিয়া নদীর ঘাটে পৌঁছান। এরপর তেঁতুলিয়া নদীর প্রবল স্রোত ও শীতের ঠান্ডা পানিসহ ঝুঁকিপূর্ণ পরিবেশ উপেক্ষা করে তারা সাঁতার কেটে ভোলার ভূখন্ড থেকে বরিশালের ভূমিতে ওঠেন। এ সময় নদী সাঁতরে পার হতে গিয়ে একজন অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর কিছুটা সুস্থ্যতা বোধ করেন।
এদিকে ভোলা থেকে নদী পার হওয়াই তাদের যাত্রার সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল। বর্তমানে তারা বরিশালের উদ্দেশ্যে অগ্রসর হচ্ছেন। বরিশাল হয়ে সড়কপথে পায়ে হেঁটে ঢাকার দিকে যাত্রা অব্যাহত রাখবেন। তাদের গন্তব্য ঢাকা সেতু ভবন। যেখানে পৌঁছে তারা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে তাদের ৫ দফা দাবী তুলে ধরবেন। তাদের পাঁচ দফা দাবি গুলো হচ্ছে-
১. ভোলা-বরিশাল সেতু নির্মাণ। ২. ভোলায় মেডিকেল কলেজ স্থাপন। ৩. গ্যাস ভিত্তিক শিল্পায়ন। ৪. পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও ৫. স্থায়ী বেরিবাঁধ ও মেরিন ড্রাইভ নির্মাণ করা।
এ দিকে তেঁতুলিয়া নদী সাতরে পার হওয়ার সময় রামিম নামের এক আন্দোলনকারী অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তাদের যাত্রাসঙ্গী পর্যবেক্ষণ ট্রলারে থাকা মীর মশারেফ অমি ও মেহেদী হাসান। এখন সে মোটামুটি সুস্থ আছে এবং তারা পথযাত্রা আবার শুরু করেছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।