লালমোহনে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, লালমোহন ॥ ভোলার লালমোহনে গ্রাম আদালত বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলা হল রুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন লালমোহন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ বলেন, গ্রাম আদালতের কার্যক্রমকে আরও কার্যকর ও জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের গ্রাম আদালতের কার্যক্রম, তথ্য সংগ্রহ, তদারকি ও মূল্যায়ন পদ্ধতি বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।