সর্বশেষঃ

ভোলায় লিফলেট বিতরণ করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা হায়দার লেলিন

ইয়ামিন হোসেন ॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে, আলীনগর ইউনিয়ন বিএনপির আয়োজিত পথসভায় লিফটের বিতরণ করেন ভোলা সদর আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। মঙ্গলবার বিকালে ভোলা সদর উপজেলার আলীনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে তিনি এ লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মিলন, আলীনগরের সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন, ছাত্রনেতা পারভেজ সাইফ, মোঃ তারেক প্রমুখ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।