বাজারের ঘর মেরামত করতে গিয়ে আঃ লীগ নেতাকে চাঁদা না দেয়ায় হামলার শিকার হলেন বাবা ছেলে
সাইবার দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হলেন ভোলার আসাদ খোকন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দলের কেন্দ্রীয় কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ভোলার সন্তান আসাদ খোকন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সাইবার দলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে দপ্তর সম্পাদক এম এইচ কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করে জানান, নতুন নেতৃত্ব ডিজিটাল প্ল্যাটফর্মে জাতীয়তাবাদী আদর্শকে আরও সুসংগঠিতভাবে তুলে ধরবে। পাশাপাশি, সাইবার নিরাপত্তা, তথ্য সচেতনতা এবং অনলাইন কার্যক্রমে সাইবার দল কার্যকর ভূমিকা রাখবে। এ ছাড়া আসাদ খোকন ভোলা সদর পৌর বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
