সর্বশেষঃ

মুজাহিদ কমিটি ভোলা জেলার সভাপতি মৌলভী আবুল কালামের মৃত্যু ॥ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ মুজাহিদ কমিটি ভোলা জেলার সভাপতি ও জেলা হেফাজতে ইসলাম ভোলা জেলা শাখার যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান আজাদীর পিতা মৌলভী আবুল কালাম আজাদ মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি——রাজিউন)। ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে তিনি মৃত্যু বরণ করেন। তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্য জনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা আগামীকাল সকাল ৮টায় আলীনগর আজিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। মরহুম একজন নিবেদিতপ্রাণ আলেমে দ্বীন ছিলেন। ইসলাম ও সমাজসেবায় তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। মরহুমের তাঁর মৃত্যুতে জেলার বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আলেম সমাজ গভীরভাবে শোকাহত। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।